খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিক মাহমুদ তারাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রতারণার একটি মামলায় উপস্থিত হয়ে জামিনের জন্য আবেদন করেন।
তবে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত- ৪ এর বিচারক ইব্রাহিম খলিল মুহিম তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আ’লীগ সরকার পতনের পর তিনি দীর্ঘদিন পালিয়ে ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী মাসুদুর রহমান বলেন, দুুপুরে আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তারিক মাহমুদ তারা জামিনের জন্য আদালতে আসেন। সেখানে তিনি জামিনের জন্য যুক্তি উপস্থাপন করেন। কিন্তু তার আবেদন আদালত গ্রহণ না করে কারাগারে পাঠিয়ে দেন।
২০২৪ সালের ১১ ডিসেম্বর খুলনা থানায় তার বিরুদ্ধে প্রতারণার একটি মামলা হয়। ওই মামলায় তিনি জামিনের জন্য আদালতে এসেছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

