ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম

চাচাতো ভাইকে হত্যা করে ভারতে পালানোর সময় বিএসএফের হাতে আটক ২


আগস্ট ২২, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরায় জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক জিতেন মন্ডল (৫৮) কে পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর ভারতে পালিয়ে যাওয়ার সময় বিএসএফের হাতে আটক হয়েছে দুই জন। শনিবার (২২ আগস্ট) ভোরে সাতক্ষীরার চারাবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে বিএসএফ আমুদিয়া ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের আটক করে। সীমান্তের একাধিক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার (২১ আগস্ট ) সকালে জিতেন মন্ডলকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করা হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

নিহত কৃষক জিতেন মন্ডল সাতক্ষীরা সদর উপজেলার গড়িয়াডাঙ্গা গ্রামের ছিরু মন্ডলের ছেলে।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার গড়িয়াডাঙ্গা গ্রামের পাঁচু মন্ডলের ছেলে তপন মন্ডল (৩০) ও ভগেন মন্ডল (৩৫)। তারা নিহত জিতেন মন্ডলের আপন চাচাতো ভাই।

গড়িয়াডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মফিজুল ইসলাম জানান, জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে তাদের ভাইদের মধ্যে শুক্রবার মারামারি হয়। এসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে ও ধারালো অস্ত্রের কোপে জিতেন মারাত্মকভাবে আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে জিতেন মারা যায়। জিতেনের মৃত্যুর খবর শুনে তপন ও ভগেন ভোরে চারাবাড়ি সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিএসএফ আমুদিয়া ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের দুইজনকে আটক করেছে বলে আমরা জানতে পেরেছি।

স্থানীয় বাঁশদহা ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান জানান, পাচুর ছেলে তপন ও ভগনের সাথে ছিরুর ছেলে জিতেনের জমি জমা নিয়ে বিরোধ ছিল। শুক্রবার এই নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এই মারামারিতে জিতেন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, নিজেদের মধ্যে মারামারিতে গড়িয়াডাঙ্গা গ্রামের জিতেন চিকিৎসাধীন অবস্থায় খুলনায় মারা গেছে। জিতেনের হত্যাকারী তপন ও ভগেন ভারতে পালানোর সময় বিএসএফের হাতে আটক হয়েছে। তাদেরকে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। পুলিশের পক্ষ থেকে বিজিবির সাথে যোগাযোগ রাখা হয়েছে। তাদের ফেরত পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।