ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বাসের ধাক্কায় পথচারীর নিহত, চালক আটক


আগস্ট ২৫, ২০২৬ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল-ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কের লোহাগড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বাচ্চু খান (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসসহ চালক নূর ইসলামকে (৬০) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা পল্লি বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাচ্চু খান উপজেলার কোটাকোল ইউনিয়নের রায়পাশা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বাচ্চু খান মহাসড়ক পার হওয়ার সময় নড়াইল থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, দুর্ঘটনায় নিহতের ঘটনায় বাসসহ চালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।