ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

নতুন পে-স্কেলে বেতন দ্বিগুণ হবে, তেমনটা নয়: তথ্য উপদেষ্টা


সেপ্টেম্বর ১, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

নতুন বেতনকাঠামো বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দ্বিগুণে হয়ে যাবে—কথাটি কিন্তু এ রকম নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, সরকারি চাকরিজীবীদের অনেকের বেতন যেহেতু দীর্ঘদিন স্কেল হয়নি, কিন্তু ইনক্রিমেন্ট হতে হতে অনেক ক্ষেত্রে বেতন ওই পর্যায়ে (নতুন স্কেলের মতো) চলে গেছে। আমি অনেককেই হিসাব করতে দেখেছি, নতুন স্কেল হওয়ার পরে তাদের বেতন আসলে কত টাকা বাড়বে।বেতন ১০০ শতাংশে উন্নীত হলে তা সরাসরি দ্বিগুণ হয়ে যাবে—বিষয়টি এমন নয়। কারণ, অনেক জ্যেষ্ঠ কর্মচারীর বর্তমান বেতন নিয়মিত ইনক্রিমেন্টের মাধ্যমে ইতিমধ্যে প্রস্তাবিত নতুন বেতন স্কেলের কাছাকাছি চলে এসেছে। ফলে সবার বেতন একই হারে বাড়বে না।

জাহেদ উর রহমানের মতে, বেতন কাঠামোর এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো বিদ্যমান বৈষম্য কমিয়ে কর্মচারীদের মধ্যে তুলনামূলক ভারসাম্য তৈরি করা।

নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের রোডম্যাপ জানানো হয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, প্রথম ১০টি গ্রেডে ধাপে ধাপে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হবে। আর পরের ১০টি গ্রেডে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। এর ফলে গ্রেড-১ এবং গ্রেড-২০-এর মধ্যে যে বেতন বৈষম্য বা অনুপাত ছিল, সেটি কমে আসবে। বাংলাদেশে দীর্ঘদিন ধরেই মূল্যস্ফীতি উচ্চপর্যায়ে রয়েছে। তবে বিষয়টিকে এমনভাবে দেখার সুযোগ নেই যে মূল্যস্ফীতি সব সময়ই একই মাত্রায় থাকবে। তার মতে, বাংলাদেশের মতো দেশে ৫ থেকে ৬ শতাংশ মূল্যস্ফীতি স্বাভাবিক ও সহনীয়। কিন্তু সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে পৌঁছেছিল। যদিও বর্তমানে তা কিছুটা কমেছে বলে সরকারি তথ্য-উপাত্তে দেখা যাচ্ছে। একসঙ্গে বিপুলসংখ্যক মানুষের বেতন বাড়ানো হলে বাজারে চাহিদা বাড়ার কারণে মূল্যস্ফীতির ওপর কিছুটা চাপ তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে।

সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়। চলতি বছরের ১ জুলাই থেকে আগামী বছরের মধ্যে মূল বেতন বৃদ্ধি মোট তিন ধাপে বাস্তবায়ন করা হবে। ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন কাঠামোর ভাতা একযোগে কার্যকর হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।