ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫


সেপ্টেম্বর ৫, ২০২৬ ৫:০২ পূর্বাহ্ণ
Link Copied!

বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে একটি সামরিক স্থাপনায় বিস্ফোরণে ১০ থেকে ১৫ জন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। আহত হয়েছেন অন্তত ৬২ জন। বিস্ফোরণের পর সামরিক কমপ্লেক্সটিতে অ্যাম্বুলেন্স, চিকিৎসকদল ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে ভিয়াচা পৌর এলাকার ওই সামরিক ব্যারাকে বিস্ফোরণ ঘটে। ভিয়াচা লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। আতশবাজি তৈরিতে ব্যবহৃত সামগ্রী সংরক্ষণের একটি এলাকায় বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, নিহত ব্যক্তির সংখ্যা ১০ থেকে ১৫ হতে পারে। আহত ৬২ জনের মধ্যে ১৪ জনকে লা পাজের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ অবশ্য আহতের সংখ্যা ৫০ জনের বেশি বলে জানিয়েছে। বিস্ফোরণে আশপাশের বেশ কিছু বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশির ভাগ বাড়ির জানালার কাচ ভেঙে গেছে।

বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংরক্ষণ করা আতশবাজির মজুত থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিস্ফোরণের পর সামরিক কমপ্লেক্সে উদ্ধার ও চিকিৎসাকাজ শুরু হয়। আহত ব্যক্তিদের চিকিৎসাকেন্দ্রে নেওয়ার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

এদিকে ঘটনাস্থলে এখনো তাপের উৎস রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এ বিষয়ে সতর্ক করেছেন। ফলে সেখানে আবার বিস্ফোরণের ঝুঁকি রয়েছে।

এ কারণে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানিয়েছেন রিতা নেব্রাস্কা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।