ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

যশোরে নিখোঁজের দু’দিন পর ডোবা থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার


সেপ্টেম্বর ৪, ২০২৬ ৬:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

যশোরে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে ইমন হোসেন (২৪) নামে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে যশোর সদর উপজেলার সীতারামপুর বাগানপাড়ার শফি নামে এক ব্যক্তির ডোবা থেকে তার মরদেহ উদ্ধার হয়। ইমন ওই এলাকার ইমরান হোসেনের ছেলে।

জানা গেছে, গত বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ইমন বাড়ি থেকে নিখোঁজ হন। পরে স্বজনরা খোঁজাখুঁজির পাশাপাশি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের ডোবায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল বলেন, কিভাবে ইমনের মৃত্যু হয়েছে সেটি ময়না তদন্ত রিপোর্টে স্পষ্ট হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।