রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বেসিক এডুকেশন এন্ড সাইন্স কেয়ারের সৌজন্যে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচে গতকাল ৬ সেপ্টেম্বর (রোববার)বিকেলে পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনষ্ঠিত হয়। খেলায় পুটিমারি সততা একাদশ এবং এনসি ইউনাইটেড ক্লাব অংশ গ্রহণ করে। তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় পুটিমারি সততা একাদশ ৩-০ গোলে এনসি ইউনাইটেড ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার গৌরব অর্জন করে।
খেলায় পুটিমারি সততা একাদশের ৭ নম্বর জার্সীধারী খেলোয়াড় বাকি বিল্লাহ একাই ৩ গোল করে হ্যাট্রিক করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা পরিচালনা করেন জাকির হোসেন ও সহযোগি হিসাবে ছিলেন জাহিদ হাসান, শেখ জাহিদুল ইসলাম। খেলাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হুমায়ুন কবির শেখ। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির আহবায়ক এসএমএ মালেক, যুগ্ম আহবায়ক মহিতোষ ভট্টাচার্য, সাইফুল ইসলাম পাইক, বিএনপি নেতা আঃ জলিল লস্কর, আনোয়ার হোসেন পাইক, আলামিন লস্কর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মোস্তাইন শেখ, সার্জ কমিটির সদস্য কেএম আমিনুল ইসলাম, এরশাদ শেখ, দাউদ শেখ, হামিম শেখ প্রমুখ।

