ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে হাঁস-মুরগীর ঘর থেকে ১৮ ফুট অজগর সাপ উদ্ধার


সেপ্টেম্বর ২, ২০২৬ ৫:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে আতিয়ার রহমানের ছেলে মুক্তার গাজীর হাঁস-মুরগীর ঘর থেকে ১৮ ফুট অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সাপটি উদ্ধার করা হয়।

মুক্তার গাজী জানান, সকালে হাঁস-মুরগীর ঘর খুলে দিলে ২ টা হাঁস এবং ১ টা মুরগী বাহিরে বের হয়। অন্য হাঁস মুরগী ঘর থেকে বের না হওয়ায় মুক্তার গাজীর স্ত্রী উঁকি দিয়ে দেখতে যান। পরে বিশাল আকারের অজগর সাপ দেখে জ্ঞান হারান।

সিপিজির সদস্য আবুল হোসেন জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেই এরপর বন বিভাগের লোকজন এসে সাপটি উদ্ধার করে।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বলেন, অজগর সাপটি সুন্দরবন থেকে খাবারের খোঁজে লোকালয়ে এসে থাকতে পারে। সুন্দরবনের গভীরে অজগর সাপটিকে অবমুক্ত করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।