ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল আনন্দ কুমারের


আগস্ট ২৫, ২০২৬ ৩:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরায় সকালে হাঁটতে বের হয়ে দ্রুতগতির একটি পরিবহনের ধাক্কায় আনন্দ কুমার দাস (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৭টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহ ব্রিজের অদূরে এই ঘটনা ঘটে।

নিহত আনন্দ কুমার দাস সাতক্ষীরার পাটকেলঘাটা থানার শাকদহ গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে।

পুলিশ জানায়, আনন্দ দাস সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাশ দিয়ে মর্নিং ওয়াক করছিলেন। এ সময় সকাল ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১২ -৪৪৬২) শাকদহ ব্রীজের অদূরে তাকে ধাক্কা দিলে ছিটকে রাস্তার পাশে পানিতে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত বাস রাস্তার পাশে কাত হয়ে আছে। যান চলাচল স্বাভাবিক আছে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ বর্তমানে তার বাড়িতে আছে। খর্ণিয়া হাইওয়ে থানাকে সংবাদ দেওয়া হয়েছে। তারা এসে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।