ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম

সাদা শাড়িতেও মোহময়ী মিম


আগস্ট ২৪, ২০২৬ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকাই সিনেমার অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। পর্দায় তার রূপের আবেদন বরাবরই আকৃষ্ট করে দর্শককে। অভিনয়ের বাইরে সরব থাকেন ফটোশুটে। প্রায়ই নতুন নতুন ফটোশুটে মুগ্ধতা ছড়ান ভক্তদের মনে।

সোমবার (২৪ আগস্ট) বিকালে ফেসবুক পেজে ১১টি ছবি পোস্ট করেছেন মিম। পরনে অফ-হোয়াইট শাড়িতে সেজেছেন অভিনেত্রী। গলায় রয়েছে সবুজ পাথরখচিত নেকলেস, কানেও সেই পাথরের গয়না আর হাতেও রয়েছে সবুজ পাথরের আংটি।

বন্ধনীহীন চুলে পোজ দিয়েছেন একের পর এক। সেসব ছবিতে তার সৌন্দর্যের ফোয়ারা যেন বিকশিত পদ্মের মতো ফুটে উঠেছে। এই সাজে মিমকে দেখে মুগ্ধ তার অনুসারীরাও। কেউ লিখেছেন, ‘বলতেই হয়, আপনার সৌন্দর্য অন্যসব তারকার চেয়ে বেশি লক্ষ্মণীয়। আর আপনার ছবিগুলো ভীষণ সুন্দর। যেভাবে আপনি পোজ দেন, আপনার ভাবভঙ্গিতে আভিজাত্য স্পষ্ট। আমি বাকরুদ্ধ’; আরেকজনের মন্তব্য, ‘আপনি বরাবরই দেখতে আকর্ষণীয়’; আরেক ভক্ত লিখেছেন, ‘সেরাদের সেরা সুন্দরী নায়িকা মিম’।

অভিনয়ে মিমকে সর্বশেষ দেখা গেছে ‘লাইফলাইন’-এ। কাজী আসাদের এই ওয়েব ছবি জুনে মুক্তি পেয়েছে চরকিতে। এরপর আর নতুন কোনো কাজের খবরে পাওয়া যায়নি অভিনেত্রীকে। আর বড় পর্দায় মিম সর্বশেষ হাজির হয়েছিলেন কোরবানির ঈদে। সাইফ চন্দনের ‘মালিক’-এ তার সঙ্গে রয়েছেন আরিফিন শুভ। সিনেমাটি অবশ্য সাড়া জাগাতে পারেনি দর্শকমনে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।