ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

স্কুল ফিডিংয়ে দেওয়া হবে রান্না করা খাবার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ


আগস্ট ২৬, ২০২৬ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রান্না করা খাবার দেওয়ার পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা হবে। শ্রীলঙ্কা ও ভারতের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের রান্না করা খাবার দেওয়ার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার সঠিক সময়ে পৌঁছে দেওয়াই হবে মূল লক্ষ্য।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম নিয়ে প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শ্রীলঙ্কা ও ভারতে স্কুলের মায়েরা টাকার বিনিময়ে শিশুদের জন্য স্বাস্থ্যকর খাবার রান্না করে দেন। আমরাও প্রধানমন্ত্রীর নির্দেশে খুব শিগগির রান্না করা খাবার সরবরাহের পরীক্ষামূলক কার্যক্রমে যাব। এ ক্ষেত্রে একাধিক পদ্ধতি বিবেচনা করা হবে। তবে শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার সঠিকভাবে ও সঠিক সময়ে পৌঁছে দেওয়া নিশ্চিত করা হবে। শিক্ষার্থীদের ব্যাগ নিয়ে অনেক অভিযোগ পাওয়া যায়। এর মধ্যে কিন্ডারগার্টেন স্কুলগুলো নিয়ে অভিযোগ বেশি। ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়নের চেষ্টা চলছে। সেখানে শিক্ষার্থীদের বেশি বই বহন করতে না হয় এবং বই শ্রেণিকক্ষেই রাখার ব্যবস্থা করা হবে। কিন্ডারগার্টেন স্কুলগুলোতে কতগুলো বই দেওয়া যাবে এবং কী কী পড়ানো যাবে, সে বিষয়ে মৌলিক নীতিমালা তৈরির কাজ করছে সরকার।

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি প্রকল্পের পরিচালক মো. আবুল আমিন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।