ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম

স্পেনে নতুন জার্সিতে ভক্তদের চমকে দিলেন মেসি


আগস্ট ৩১, ২০২৬ ৬:১১ পূর্বাহ্ণ
Link Copied!

বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক চুকিয়ে পাঁচ বছর আগে স্পেন ছেড়েছিলেন লিওনেল মেসি। কিন্তু স্পেন যে তার দ্বিতীয় বাড়ি। তাই তো সুযোগ পেলেই সেখানে ছুটে যান। গতকালও সন্তানদের নিয়ে স্পেনে গেলেন, চমকে দিলেন ভক্তদের।

গত বছর নভেম্বরে অনেকটা গোপনে বার্সেলোনার সংস্কারাধীন ন্যু ক্যাম্পে ফিরেছিলেন মেসি। ক্লাবটিতে তার ফেরার গুঞ্জনও উঠেছিল। তবে স্পেনে নিজের অবস্থান তৈরি করতে গত এপ্রিলে স্পেনের পঞ্চম স্তরের ক্লাব কর্নেলার মালিকানা কেনেন মেসি।

কাতালান ক্লাবের সবুজ ও সাদা জার্সিতে তিন সন্তান থিয়াগো, মাতেও ও চিরোকে নিয়ে হাজির হন মেসি। কর্নেলা সেই ছবি এক্স-এ পোস্ট করে লিখেছে, ‘লিও মেসি ও তার পরিবার এই মৌসুম শুরু করতে প্রস্তুত হচ্ছেন। কর্নেলা থেকে সারা বিশ্ব, তার মতো সবুজ জার্সি পরা মানুষের সংখ্যা বেড়ে চলেছে, এই দারুণ চ্যালেঞ্জ শুরু করতে মুখিয়ে সবাই। এগিয়ে চলো, কর্নেলা।’

৩৯ বছর বয়সেও মেসি ইন্টার মায়ামির হয়ে সবাইকে চমকে দিয়ে যাচ্ছেন। মন্ট্রিলের বিপক্ষে ৭-১ গোলের বিধ্বংসী জয়ে একাই চার গোল করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।