ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের


আগস্ট ২২, ২০২৬ ৩:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালি ‘এই মুহূর্তে আমেরিকার ভূখণ্ড’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অবরোধের মধ্যেই শুক্রবার (২১ আগস্ট) দক্ষিণ ক্যারোলাইনায় এক সমাবেশে তিনি এ দাবি করেন। খবর দ্য গার্ডিয়ানের

ট্রাম্প বলেন, ‘আমরা এমনকি জানিও না আমরা জিতেছি কি না। কারণ এই মুহূর্তে আমি হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড হিসেবেই দেখি।’

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রসঙ্গ টেনে পরে তিনি রসিকতার ছলে আরও বলেন, ‘শুক্রবার রাত। আমাদের হাতে অনেক সময় আছে। আমাকে কি ইরানে আরও একটু বোমা ফেলতে হবে?’

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার পর্যন্ত মার্কিন বাহিনী ৬৮টি বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালির অবরোধ মেনে চলতে বাধ্য করেছে।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির আলোচনা এখনো সফল হয়নি। সংঘাত প্রায় ছয় মাসে গড়ানোর মুখে ওয়াশিংটন ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর চেষ্টা করছে।

এর আগেও ট্রাম্প হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করার হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রণালিটি নিয়ন্ত্রণ করছে এবং তার ইচ্ছা হলে কোনো জাহাজ সেখানে চলাচল করতে পারে।

সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এই প্রণালিকে একটি ভূখণ্ড ঘোষণা করার ধারণাটি পছন্দ করি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।