মোঃ বেনজির হোসেন :
রূপসায় আপন চাচা ও চাচাতো বোনদের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে একটি পরিবার। মৃত্যুর আশঙ্কায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই ভুক্তভোগী পরিবার। থানায় লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রূপসা উপজেলার কাজদিয়া গ্রামের(প্রাইমারী স্কুলের পিছনে), মৃত আমজাদ খান এর পুত্র মোঃ রাকিব খাঁন(৪৬) বাদী হয়ে একই গ্রামের মৃত ইশারাত খানের পুত্র ১। আক্তার খান (৬৫),২। নাজনিন কিয়া ওরফে বিজলী (৪২), স্বামী- রবি ও ৩। রিয়া আক্তার (৩০), স্বামী- টিটু গোলদার, এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিবাদীরা অভিযোগকারী চাচা ও চাচাতো দুই বোন । বিবাদীরা খুবই হিংস্র, বদ মেজাজী, অর্থলোভী প্রকৃতির লোক। ছলে বলে কলে কৌশলে সব সময় বাদীদের সঙ্গে বিবাদ করে চলছে। পার্শ্ববর্তী শরিক হওয়ায় তারা বাদীদের ভোগ দখলীয় সম্পদ আত্মসাৎ করার চেষ্টা চালিয়ে চলছে। বাদী অভিযোগে উল্লেখ করেন, বিবাদীদের সাথে পূর্ব আমাদের খুঁটিনাটি বিষয় নিয়ে ও জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রায় সময়ই ঝগড়া লেগেই থাকে। বিবাদী আক্তার খান ও তার দুই কন্যা কারণে-অকারণে সবসময় আমাকে ও আমার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজসহ ভয়ভীতি হুমকি-ধামকি দিয়ে আসছে। তারা অনেক ক্ষমতাধর। প্রভাবশালী মহলের সঙ্গে তাদের সখ্যতা রয়েছে। ফলশ্রুতিতে তারা অনেক বেপরোয়া হওয়ায় প্রায় আমাদের বাড়ির পাশের জায়গা- জমি ও তুচ্ছ ঘটনার জেরে আমি সহ আমার পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করতে উদ্যত হয় এবং প্রাণনাশের হুমকি-ধামকি দেয়। পরবর্তীতে বিবাদীদের নামে একটি এম, পি মামলা করি যাহার মামলা নং- ২৬৪/২৬ (রূপসা)। উক্ত মামলা হতে কোর্ট থেকে নির্দেশ আসে যে আমিসহ বিবাদীরা উক্ত জমিতে কোন ধরনের কার্জকর্ম করতে পারবেনা। কিন্তু কোর্টের আদেশকে উপেক্ষা করে বিবাদীরা ঘর নির্মানের কাজ করিতেছে। এতে আমি বিবাদীদের নিকট যেয়ে কোর্টের আর্দেশ আমান্য করার কথা বলিলে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ আমাকে মারধর করতে উদ্যত হয়। এরই ধারাবাহিকতায় গত ইং ০৫/০৯/২০২৬ তারিখ সকাল ১০:৪০ ঘটিকার সময় বিবাদীদের বাড়ির সামনে উক্ত জমি ০৪নং টি, এস, বাহিরদিয়া অত্র ধানাধীন কাজদিয়া (প্রাইমারী স্কুলের পিছনে), যেয়ে আমি দেখতে পাই বিবাদীরা মিলে আবারও কোর্টের আদেশ অমান্য করে উক্ত জমিতে ঘরবাড়ি নির্মানের কাজ চলমান রেখেছে। তখন আমি বিবাদীদের কোর্টের রায়ের কথা বলায় তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ আমাকে মারধোর করতে উদ্যত হয়ে আমিসহ আমার পরিবারের ক্ষতির উদ্দেশ্যে প্রাণে মেরে ফেলা ভয়ভীতি দেখায়। এখন আমি ও আমার পরিবারের সদস্যরা জীবনের চরম নিরাপত্তাহীনতাই ভুগতেছি। আমার আশঙ্কা , ভবিষ্যতে আমি ও আমার পরিবারের সদস্যদেরকে তাদের দ্বারা বড় রকমের ক্ষতি সাধন হতে পারে। তাই আমি আর কোন উপায় না'পেয়ে থানায় এসে অভিযোগ দায়ের করছি। আমি ও আমার পরিবারের জীবনের নিরাপত্তা ও তাদের সঙ্গে বিবাদের নিষ্পত্তির দাবি জানিয়ে আইনের ব্যবস্থা গ্রহণের আশা করছি।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..