ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে পরিত্যক্ত অবস্থায় বিচ্ছিন্ন হওয়া পা উদ্ধার


আগস্ট ২৬, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

নগরীতে দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া ব্যান্ডেজ সম্বলিত একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে লবণচরা থানার মাদানীনগর মাদ্রাসার কাছ থেকে এটি উদ্ধার করা হয়। পরবর্তী তা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, সকাল সোয়া ১০টার দিকে মাদ্রাসার পাশে পরিত্যক্ত অবস্থায় মার্কিন কাপড় দিয়ে প্যাচানো একটি পা দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে সিআইডি ও পিবিআইয়ের সদস্যদের ঘটনাস্থলে তলব করা হয়। পরবর্তীতে তা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ সেখানে যায়। উদ্ধার হওয়া পা খুমেকে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় পা কেটে এখানে ফেলা হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।