ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ার গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত, নিখোঁজ ১


আগস্ট ২৭, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

রাশিয়ার আমুর অঞ্চলে আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সের (এজিসিসি) আগুনে নিহত ১৫ জনের মধ্যে একজন বাংলাদেশি র‌য়ে‌ছেন। এ ঘটনায় আরও একজন নিখোঁজ এবং সাতজন গুরুতর আহত হয়ে‌ছে। বৃহস্প‌তিবার (২৭ আগস্ট) মস্কোর বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা এই তথ্য জা‌নিয়েছেন।

সূত্র জানায়, রাশিয়ার মস্কো থেকে প্রায় ৭ হাজার কিলোমিটার দূরে অবস্থিত আমুর অঞ্চলে অবস্থিত চীনা প্রতিষ্ঠান সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের অধীন আমুরন গ্যাস কেমিক্যাল কম্পপ্লেক্সে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত বাংলাদেশির নাম জাকির হোসেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

সূত্র আরও জানায়, টেস্টিং করার সময় পাইপ ফেটে আগুন ধরে যায় এবং পাইপলাইনের চেক ভালভ পুড়ে গিয়ে ব্যাপক বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় রুশ, চীনা, বাংলাদেশি, নেপালি, আজারবাইজানি, উজবেক ও তাজিকিস্তানি কর্মীসহ প্রায় ৫০-৬০ জন আহত হয়েছেন এবং অনেকেই নিখোঁজ রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।