ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

এনবিআরে বড় রদবদল, একযোগে ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে বদলি


আগস্ট ৩০, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনার পদমর্যাদার ৬৮ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়নের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। রবিবার (৩০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন ও অফিস আদেশ জারি করা হয়েছে।

এর মধ্যে একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত কর কমিশনার পদমর্যাদার ৩৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এ ছাড়া পৃথক একটি অফিস আদেশে যুগ্ম কর কমিশনার পদমর্যাদার আরও ৩২ কর্মকর্তাকে বদলি ও পদায়নের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

এনবিআরের প্রথম সচিব (কর প্রশাসন) ওয়াকিল আহমদের সই করা ওই প্রজ্ঞাপন ও অফিস আদেশে বলা হয়, বিসিএস (কর) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি ও পদায়ন এবং অতিরিক্ত দায়িত্ব দেয়া হলো। এসব কর্মকর্তাদের যেসব কর্মস্থলে পদায়ন করা হয়েছে, ওই কর্মস্থলে কোনো কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত থাকলে তার অতিরিক্ত দায়িত্ব এতদ্বারা বাতিল করা হলো। এ ছাড়া বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা তার পূর্ববর্তী পদের দায়িত্ব ও অতিরিক্ত দায়িত্ব (যদি থাকে) হস্তান্তর করে বদলি ও পদায়ন এবং অতিরিক্ত দায়িত্ব প্রদানকৃত কর্মস্থলে যোগদান করবেন মর্মে নির্দেশনা প্রদান করা হলো।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ রয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন ও অফিস আদেশটি দেখতে ক্লিক করুন: প্রজ্ঞাপন-০১, অফিস আদেশ-০২।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।