ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম

বটিয়াঘাটায় জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর ভবনের বেহাল দশা, দুর্ঘটনার আশঙ্কা


আগস্ট ৩১, ২০২৬ ৪:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

বটিয়াঘাটা উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর কার্যালয় ভবনটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। ভবনের বিভিন্ন স্থানে ফাটল, দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। জরাজীর্ণ অবকাঠামোর কারণে কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সরেজমিন দেখা যায়, ভবনের বিভিন্ন অংশে ক্ষয়ের চিহ্ন স্পষ্ট। অনেক জায়গায় ছাদের পলেস্তারা খসে পড়ছে এবং দেয়ালে বড় ফাটল দেখা দিয়েছে। উক্ত ফাটলের ভেতর দিয়ে বড় বড় বটবৃক্ষ জন্ম নিয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে।

এ বিষয়ে বটিয়াঘাটা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা রুনা আক্তার সুমি জানান, ভবনটির জরাজীর্ণ অবস্থার বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে অবগত করা হয়েছে। তিনি বলেন, “আমরা কয়েকবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেছি। তারা জানিয়েছেন, ভবনটির জন্য প্রয়োজনীয় কাজ করা হবে।”

তবে কবে নাগাদ সংস্কার বা নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এ অবস্থায় কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়রা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের মতে, সরকারি গুরুত্বপূর্ণ এই দপ্তরের ভবনটি দ্রুত সংস্কার বা পুনর্র্নিমাণ না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।