ঢাকাবৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

দুই সপ্তাহের মধ্যে জ্বালানি-বিদ্যুতের উন্নতি হবে: প্রতিমন্ত্রী


সেপ্টেম্বর ৩, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী ২ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ে বলতে চাই, পরিস্থিতিতে মানুষের কষ্টে সমব্যাথী আমরা। এই মাসের মধ্যে বিদুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে। ইস্টার্ন রিফাইনারি সেকেন্ড ইউনিট এগ্রিমেন্ট স্বাক্ষর হবে। এটি চালু হলে ক্রুড ওয়েল শোধন করা যাবে। ৪৫ লাখ টন রিফাইন করতে পারব। জ্বালানি নিরাপত্তার জন্য সহায়ক হবে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পায়রা ও রামপাল বিদ্যুৎকেন্দ্র চালু হলে শিল্প প্রতিষ্ঠান ও বাসাবাড়ির সমস্যা কমবে। রুফটপ সোলারকে উৎসাহিত করতে চাইছে সরকার। প্রয়োজন মিটিয়ে গ্রিডে যুক্ত হলে সরকার ভালো দামে কিনে নেবে। কাতারের সঙ্গে চুক্তি আছে। যে মুহূর্ত থেকে এটি স্বাভাবিক হবে, সেদিন থেকে সরবরাহ স্বাভাবিক হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।