ঢাকাবৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর


সেপ্টেম্বর ৩, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

দ্রুততম সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনী বিল উত্থাপন করা হবে বলে জাতীয় সংসদে ওয়াদা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সনদের রূপরেখা অনুযায়ী সংসদীয় কমিটির সভাপতিত্ব এবং অন্যান্য ন্যায্য হিস্যা পেতে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলগুলোকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

সংসদে বিরোধী দলের ভূমিকার প্রতি ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বলেছি যে আপনারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য এগিয়ে আসুন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত তো হবে, সংবিধান সংশোধন তো হবে। একইভাবে জুলাই জাতীয় সনদ অনুসারে আসনের সংখ্যার অনুপাতে আপনারা স্থায়ী কমিটিগুলোতে সভাপতিত্ব পাবেন। তাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনী কমিটিতে আপনারা অংশগ্রহণ করুন।

সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এই ওয়াদা জাতীয় সংসদের এই ফ্লোরে দাঁড়িয়ে দিতে পারি, যত শিগগিরই সম্ভব আমরা সেই সংবিধান সংশোধনী বিল নিয়ে আসব, যাতে করে তা তাড়াতাড়ি কার্যকর করা যায় এবং সংসদের উচ্চকক্ষ স্থাপন করা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।