ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হোটেল কক্ষে আগুন


সেপ্টেম্বর ৫, ২০২৬ ৬:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনার হোটেল টাইগার গার্ডেনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৯টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২টা ইউনিট আগুন নিয়ন্ত্রণে নেয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৯টা ৫ মিনিটের দিকে হোটেলের ৫ তলার দক্ষিণ পাশের একটি কক্ষে আগুন ও ধোয়ার কুন্ডলী দেখতে পায়। সাথে সাথে তারা সোনাডাঙ্গা থানাকে বিষয়টি অবগত করে। পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা একসাথে কাজ করে পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে নেয়।

সোনাডাঙ্গা থানার এসআই আমজাদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে যুক্ত থেকে আগুন নেভানোর কাজ করতে থাকি। তবে কারও কোনো ক্ষতি হয়নি। হোটেলের ৫ তলার দক্ষিণ পাশের ওই কক্ষে যিনি ভাড়া নিয়েছিলেন তার ব্যাগটি আগুনে পুড়ে যায়। এছাড়া আর কোনো ধরনের ক্ষতি হয়নি।

খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাসুদ সরদার বলেন, আমরা ৯টা ১০ মিনিটের দিকে অগ্নিকান্ডের সংবাদ পাই। বয়রার ২টা ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পৌঁছায়। পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়। হোটেল কক্ষের এসির ইনডোর থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে তার ধারণা। তবে এ ঘটনায় কোনো হতাহাতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।