ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম

‘গোলাপি বাস’ নিয়ে যা বললেন সাদিয়া আয়মান


আগস্ট ১৯, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। যেকোনো সমসাময়িক বিষয়ে নিজের মতামত প্রকাশ করতে পিছপা হন না।

এবার বিআরটিসির নতুন উদ্যোগ ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ নিয়ে সোচ্চার হলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘সমস্যাটা গোলাপি বাস নিয়ে নয়; সমস্যা হলো, আমরা বাঙালিরা এখনো সফল ও সুখী নারীদের সহজভাবে মেনে নিতে পারি না।’

তার কথায়, ‘আমাদের উচিত এই কিউট, ‘পুকি’ গোলাপি বাস এবং এর পেছনের পরিশ্রমী সকল নারীকে উদযাপন করা ও অনুপ্রেরণা দেওয়া।’ ইতিবাচক মানসিকতা নিয়ে এমন উদ্যোগকে স্বাগত জানানোর জন্য ভক্ত ও অনুরাগী সবার প্রতি আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, গণপরিবহনে নারীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) চালু করেছে ১৩টি রুটের বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।