ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

অভয়নগরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের ২ জনের মৃত্যু


সেপ্টেম্বর ৪, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

যশোরের অভয়নগরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের চেংগুটিয়া উড়োতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মশরহাটি গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন (৬০) ও তার ফুফু আখিরন বিবি (৬৫)।

স্থানীয় সূত্র জানায়, খুলনাগামী দ্রুতগতির ‘গড়াই পরিবহন’-এর একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত গুরুতর আহত দুজনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আমজাদ হোসেনকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আখিরন বিবি।

নওয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম সড়ক দুর্ঘটনায় ২ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, চালক না পাওয়া গেলেও ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।