ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

খুলনার টাইগার গার্ডেন হোটেলে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের চেষ্টায় বড় ক্ষতি থেকে রক্ষা

mdnaimuzzamansharifkhan@gmail.com
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, 

খুলনা নগরের পরিচিত হোটেল টাইগার গার্ডেনের পঞ্চম তলার একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে হোটেলটির পঞ্চম তলার দক্ষিণ পাশের একটি কক্ষে হঠাৎ আগুন ও ধোঁয়া দেখা যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পঞ্চম তলার একটি কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে।

পরে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর পাশাপাশি আগুন যাতে আশপাশের কক্ষ ও হোটেলের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নেয়।

খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মাসুদ সরদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কক্ষের এয়ার কন্ডিশনারের (এসি) ইনডোর ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে আরও স্পষ্ট হবে।

অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহত হয়নি। তবে আগুনে ওই কক্ষে থাকা এক অতিথির একটি ব্যাগ পুড়ে গেছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় হোটেলের অন্যান্য কক্ষ ও স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

এতে স্বস্তি প্রকাশ করেছেন হোটেল কর্তৃপক্ষ ও সেখানে অবস্থানরত অতিথিরা।

প্রাথমিকভাবে এসির ইনডোর ইউনিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হলেও, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।