ঢাকাশনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম

কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ ইঞ্জিনিয়ারিং ছাত্র নিহত


সেপ্টেম্বর ৫, ২০২৬ ৮:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

কেরালার ত্রিশূরে পার্ক করা একটি লরিকে অন্য একটি গাড়ি ধাক্কা দেওয়ায় তামিলনাড়ুর অন্তত আটজন ইঞ্জিনিয়ারিং ছাত্র নিহত হয়েছে। কেরালা পুলিশ জানিয়েছে, কাইপামঙ্গলমের পানাম্বিক্কুন্নুতে জাতীয় সড়কের পাশে পার্ক করা একটি লরির সঙ্গে ছাত্রদের বহনকারী গাড়িটির সংঘর্ষ‌ হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতরা তামিলনাড়ুর দিন্দিগুলের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। তারা ৬৬ নম্বর জাতীয় সড়ক ধরে গুরুভায়ুর থেকে কোডুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিল।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, তাদের মধ্যে চারজন-সূর্য, যুবসঞ্জিত, বিশ্ব ও জোহুয়া-দিন্দিগুলের বাসিন্দা। মাদুরাইয়ের বাসিন্দা সন্তোষ ও প্রসন্ন। পুলিশ জানিয়েছে, বাকিদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

পুলিশ জানিয়েছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত প্রায় পৌনে বারোটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।

সরকারি সূত্রে বলা হয়েছে, যে এলাকায় দুর্ঘটনা ঘটে সেখানে জাতীয় সড়ক সংস্কারের কাজ চলছে। সেজন্য রাস্তায় ব্যারিকেড দেওয়া ছিল। লরিটা নিয়ম ভেঙ্গে রাস্তায় পার্ক করায় ছাত্রদের গাড়িটি সরাসরি গিয়ে লরিতে ধাক্কা মারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।