ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের স্থগিত পরীক্ষা ২২ সেপ্টেম্বর


আগস্ট ৩০, ২০২৬ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের স্থগিত হওয়া পত্রকোড ২১২১০৯-এর পরীক্ষা আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ‘ইন্ট্রোডাকশন অব সোশ্যাল ওয়ার্ক’ বিষয়ের নতুন সিলেবাসের এ পরীক্ষা দুপুর দেড়টায় শুরু হবে। রবিবার (৩০ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে পরিবর্তিত সময়সূচি জানানো হয়েছে।

এর আগে অনিবার্য কারণবশত গত ২৭ আগস্ট অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের পত্রকোড ২১২১০৯-এর নতুন সিলেবাসের পরীক্ষাটি স্থগিত করা হয়। ওই সময় জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছিল, পরিবর্তিত সময়সূচি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২২ সেপ্টেম্বর মঙ্গলবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিনের পরীক্ষার নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী নির্ধারিত থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পরীক্ষাটি বাংলা, দর্শন, ইসলামী শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ এবং গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ের নতুন সিলেবাসের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে কোনো কারণ দর্শানো ছাড়াই পরীক্ষার তারিখ ও সময়সূচি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।