ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ফল প্রকাশ


আগস্ট ৩১, ২০২৬ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন শতকরা ৬৫.১০ শতাংশ শিক্ষার্থী। সোমবার (৩১ আগস্ট) এ ফল ফল প্রকাশ করা হয়। একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ ফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় ৩১টি বিষয়ে ৮৮১টি কলেজের ২ লাখ ৩২ হাজার ৬২৪ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় গড় পাসের হার ৬৫ দশমিক ১০ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকেল ৫টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার ফল পাওয়া যাবে। পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফল-সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন।

এদিকে চার বছরের সমন্বিত ফল বা সিজিপিএ দ্রুত প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রকাশিত ফলে কোনো ধরনের অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।