ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রীর শ্রদ্ধা


আগস্ট ২২, ২০২৬ ৮:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রিসভার নবনিযুক্ত ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী।

এদের মধ্যে রয়েছেন- স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার দুপুর সোয়া ১টার দিকে তারা শ্রদ্ধা জানান। এরপর তারা বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারে নতুনভাবে যুক্ত হলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁদের শপথ পড়ান। এ নিয়ে তারেক রহমান সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়াল ৫০। এর মধ্যে মন্ত্রী রয়েছেন ২৬ জন আর প্রতিমন্ত্রী ২৪।

এর বাইরে উপদেষ্টার দায়িত্ব পালন করছেন ১০ জন। যা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মন্ত্রিসভা। সর্বোচ্চ ৬১ মন্ত্রী-প্রতিমন্ত্রী ছিলেন শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায়। খালেদা জিয়ার তৃতীয় সরকারে ছিলেন ৬০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী।

শুক্রবার নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান (বিজেপি) ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। হুমায়ুন কবির টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হয়েছেন। এ ছাড়া বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে মন্ত্রী হয়েছেন। তিনি জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে নির্বাচিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।