ঢাকাবৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিমবঙ্গে একদিনে ১৭ বাংলাদেশি আটক


আগস্ট ২০, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

পশ্চিমবঙ্গের দুই জেলায় একদিনে অবৈধ অনুপ্রবেশের আটক হয়েছেন ১৭ জন বাংলাদেশী নাগরিক। রাজ্যটির দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি থেকে গ্রেপ্তার হয়েছেন ৫ পুরুষ, ২ নারী ও তিন শিশুসহ ১০ জন। অন্যদিকে মুর্শিদাবাদ জেলার রাণীনগর থেকে গ্রেপ্তার হয়েছেন ৭ জন, তারা প্রত্যেকেই পুরুষ।

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘীর গাজীর মোর এলাকার ইয়াকুব নামক এক ব্যক্তির বাড়িতে একাধিক অনুপ্রবেশকারী আশ্রয় নিয়ছেন। গোপন সূত্রে খবর পেয়ে সেই বাড়িতে হানা দেয় পুলিশ। এরপর বাড়ি থেকেই আটক করা হয় তিন শিশু ও দুই নারীসহ ১০ জনকে। তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে ধৃতরা বেশ কয়েক বছর আগে ভারতের অনুপ্রবেশের পর বেঙ্গালুরুতে ভাঙ্গারির ব্যবসায় যুক্ত হয়েছিলেন। সম্প্রতি সেখানে অবৈধ বাংলাদেশি আটকের জন্য অভিযান শুরু হলে ধৃতরা বেঙ্গালুরু ছেড়ে রায়দিঘী এলাকায় পরিচিত ইয়াকুবের বাড়িতে আশ্রয় নেন।

আটকের পর ১০ জনকে বর্তমানে দক্ষিণ ২৪ পরগনা জেলার লক্ষ্মীকান্তপুর হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তাদের ভারতে প্রবেশের বৈধ নথিপত্র ছিল কি না এবং কীভাবে তারা এই এলাকায় এলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে গোপন সূত্রে অনুপ্রবেশের খবর পেয়ে মুর্শিদাবাদের জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী রাণীনগর থানার কাহারপাড়া এলাকায় অভিযান চালায় রাণীনগর থানার পুলিশ। এসময় সীমান্তবর্তী এলাকায় ৭ জনকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করলে জানা যায় ধৃতরা বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা। তারা রাজমিস্ত্রির কাজ করতে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। এজন্য মুর্শিদাবাদ হয়ে ভারতের চেন্নাই যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু দালাল সীমান্ত পার করিয়ে দিয়েই পালিয়ে যাওয়ায় বিপাকে পড়েন তারা। ধৃতদের লালগোলা হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।