ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন ছাড়


আগস্ট ৩১, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশের ৪টি চেক সংশ্লিষ্ট ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) চেকগুলো বণ্টনকারী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মোজাম্মেল হোসেন খানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেকগুলো আজ বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ১ সেপ্টেম্বরের পর থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।