ঢাকাবৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

যশোরে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা


আগস্ট ২০, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

যশোরে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে আল-আমিন (২৮) ওরফে পেরেক আলামিনকে দিনে-দুপুরে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বারান্দিপাড়া লিচুতলা এলাকার বাবুর সেগুনবাগানে এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন যশোর শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বন্ধুবেশী দুর্বৃত্তরা ফোন করে আল-আমিনকে ডেকে নিয়ে যায়। এরপর লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় নিয়ে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের প্রথম স্ত্রী সুমাইয়ার দাবি, পেশায় স্বর্ণালঙ্কারের কারিগর আল-আমিনের তেমন কোনো শত্রু ছিলো না। তবে দ্বিতীয় স্ত্রী সিনথিয়ার সাথে আল-আমিনের ঝামেলা চলছিলো। দ্বিতীয় স্ত্রীর প্রেমিক ও তার বন্ধুরা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, আল-আমিনের চোখে মরিচের গুঁড়া দিয়ে উপর্যুপুরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। কী কারণে এবং কারা আল-আমিনকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।