ঢাকাবৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

শেষ টেস্টে বাংলাদেশের ৪ পেসার খেলানোর দরজা খোলা রাখলেন সিমন্স


আগস্ট ২০, ২০২৬ ৯:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ডারউইন টেস্টে জয়ের পর ম্যাকাইতে পৌঁছে অনুশীলন করছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছিল ৯ উইকেটের ঐতিহাসিক জয় দিয়ে। এদিকে, চোট কাটিয়ে শেষ টেস্টের দলে যোগ দিয়েছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। এমনকি ম্যাকাইয়ে শরিফুলের খেলারও সম্ভাবনা আছে।

শরিফুলকে নিয়ে বাংলাদেশ চার পেসারের সমন্বয়ে একাদশ সাজাতে পারে বলেও আলোচনা উঠেছে। যদিও প্রধান কোচ ফিল সিমন্স অবশ্য এখনও নিশ্চিত করে কিছু জানাননি। আজ (বৃহস্পতিবার) তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘(শরিফুলকে নিয়ে চার পেসার খেলাবেন কি না) আসলে এটা এখনও ঠিক করিনি। কালকে ঠিক করব।’

শরিফুলের একাদশে আসার ব্যাপারে প্রধান কোচ বলেছেন, ‘সে (ফিল সিমন্স) ভিন্ন কিছু এনে দেয় আমাদের দলে। তবে মাত্রই টেস্ট ম্যাচ জিতলাম। ফলে ম্যাচজয়ী একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা কম, এগুলো শুধুই সম্ভাবনা। কালকে (শুক্রবার) সিদ্ধান্ত নেব।’ শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাকাই টেস্ট।

শরিফুল ফেরায় এখন বোলিংয়ের জন্য হাতে ভালো অপশন তৈরি হয়েছে কি না এমন প্রশ্নের সিমন্সের জবাব, ‘আমাদের সবসময়ই হাতে ভালো অপশন ছিল। দলে সবসময়ই পাঁচজন পেসার থাকে। অন্য পেসাররা ছিল এখানে। ৩ জন খেলিয়েছি আগের ম্যাচে, বড় জয় এসেছে। পরের ম্যাচে কয়জন খেলাব তা কাল ঠিক করব।’

ম্যাকাইয়ের পিচ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশের এই ক্যারিবীয় কোচ, ‘পিচ দারুণ। কিছুটা ঘাস আছে। অনেক শক্ত। ভালো টেস্ট উইকেট। প্রতিটি উইকেটই ব্যাটারদের জন্য ভালো। ব্যাপারটা হচ্ছে আপনি ঠিকভাবে ব্যাট করছেন কি না।’ ম্যাচ পাঁচ দিনে যাওয়ার সম্ভাবনা নিয়ে সিমন্স বলেছেন, ‘আসলে আমি জানি না (হাসি)। সম্ভবত তাকে (কিউরেটর) এসে বলতে হবে। এখনই বলতে পারছি না।’

ডারউইন থেকে ম্যাকাইয়ে ১৪ ঘণ্টার বাড়তি ভ্রমণ করতে হয়েছে বাংলাদেশকে। এসব বিষয় কারও হাতে নেই বলে জানালেন সিমন্স, ‘আসলে ফ্লাইট পিছিয়ে যাওয়া তো কারও হাতে নেই। এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তবে এটাই হয়েছে আমাদের সঙ্গে। এখানে নিরাপদে পৌঁছেছি, ফলে এটাই বেশি জরুরি।’

ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলার অভিজ্ঞতা কাজে লাগার বিষয়ে তিনি বলেন, ‘আসলে জানি না কতটা সাহায্য করেছে। এসব নিয়ে কথা বললে ভালো ব্যাপার। তবে এরপরেও আপনাকে মাঠে গিয়ে খেলতে হবে, নিজের কাজটা করতে হবে। তারা, মুশি (মুশফিকুর রহিম) এবং মুমিনুলও (মুমিনুল হক) ভালো করেছে। বাকিদের এখানে এসে অনেক কিছু শিখতে হয়েছে। যে কারণে প্রথমে এসেই আমাদের ৩ দিনের ম্যাচ খেলতে হয়েছে। এসবের মাধ্যমেই কন্ডিশন বুঝতে পেরেছি আমরা।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।