ঢাকাশুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

হংকংয়ের রাস্তায় আদনানের হাত ধরে ‘অচেনা’ মেহজাবীন


সেপ্টেম্বর ৪, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

জমকালো আলোয় ঝলমলে হংকংয়ের রাজপথ, চারপাশের চীনা অক্ষরের উজ্জ্বল নিয়ন সাইনবোর্ড, আর তার মাঝে হাত ধরে হেঁটে চলেছেন এক যুগল। যেন নব্বইয়ের দশকের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ওং কার-ওয়াইয়ের কোনো বিখ্যাত এক রোম্যান্টিক সিনেমার ফ্রেম এবার জীবন্ত হয়ে উঠেছে বাস্তব জীবনে।

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার স্বামী, নির্মাতা আদনান আল রাজীবের শেয়ার করা একগুচ্ছ নান্দনিক ছবিই তুলে ধরল সেই রূপ। কাজের ব্যস্ততার ফাঁকে ঘুরতে ভালোবাসেন এই তারকা দম্পতি। তবে এবার হংকং সফরে গিয়ে তারা যে রূপ ও আবহে ফ্রেমবন্দি হলেন, তা মেহজাবীন অনুরাগীদের কাছে একদমই অচেনা ও চমকপ্রদ।

ছবির প্রতিটি ফ্রেমে হংকংয়ের নান্দনিক শহর ও স্থানীয় সংস্কৃতির সঙ্গে চমৎকারভাবে মিশে গেছেন মেহজাবীন। এবার তাকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক অবতারে— ঐতিহ্যবাহী চীনা পোশাক ‘চিওংসাম’ -এ। নান্দনিক কারুকাজ করা ফিটেড এই পোশাকটি মেহজাবীনের ফ্যাশন সেন্সকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে; যেন হংকংয়ের ক্লাসিক্যাল কোনো রূপালী পর্দার নায়িকার মতো লাগছিল তাকে।

অন্যদিকে অভিনেত্রীর স্বামী আদনান আল রাজীবও কম যাননি; সাদা শার্ট, ঢিলেঢালা কালো টাই, ট্রাউজার আর কাঁধে কোট ঝুলিয়ে তিনি তৈরি করেছিলেন ষাটের দশকের রেট্রো লুক।

হংকংয়ের ঐতিহাসিক নাইট লাইফ, ঐতিহ্যবাহী লাল মিনিবাস, কাচের রেট্রো টেলিফোন বুথ আর চায়নিজ ডাইনিংয়ের আবহ হয়ে উঠেছিল তাদের রোম্যান্টিক ক্যানভাস। কখনো নিওন আলোর রোশনাইতে অপলক চোখে একে অপরের দিকে তাকিয়ে থাকা, আবার কখনো রাজপথে হেঁটে চলা। যেন কোনো ক্ল্যাসিক সিনেমার দৃশ্য।

মেহজাবীন নিজেই তার ফেসবুকে এই ছবিগুলো শেয়ার করে ওং কার-ওয়াইয়ের প্রখ্যাত সিনেমা ‘ইন দ্য মুড ফর লাভ’-এর কথা স্মরণ করে লিখেছেন, “ইন দ্য মুড ফর লাভ, সামহোয়ার ইনসাইড ওং কার-ওয়াইস ওয়ার্ল্ড”। ব্যাকগ্রাউন্ডে যুক্ত করেছিলেন সেই সিনেমারই কালজয়ী ‘ইয়ুমেজি’স থিম’ সংগীত। হংকংয়ের এক ফটোগ্রাফারের ক্যামেরাতেই ফ্রেমবন্দি হন তারা।

ছবিগুলো প্রকাশের পর অধিকাংশ নেটিজেন তার রূপের প্রশংসা করলেও তাদের এই সিনেমাটিক সাঁজ ধরতে পেরেছেন গুটিকয়েকজনই। এই সেলুলয়েডকে বাস্তবে তুলে আনাকে যারা ধরতে পেরেছেন, তাদের প্রশংসা ছিল খানিক ভিন্ন মাত্রারই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।