ঢাকাবৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি মুখে এক, কাজে আরেক : নাহিদ


আগস্ট ২০, ২০২৬ ৯:০২ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপি মুখে এক, কাজে আরেক বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে জাতীয় সংসদ ভবনে প্রবেশের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেছিলেন, তবে তা হয়নি।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের বিষয়টি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এ বিষয়ে সংস্কারের কথা থাকলেও তা করা হয়নি। স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকলে রাষ্ট্রপতি পদটি আরো সম্মানিত হতো।

বিএনপি সরকার গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও তা করছে না বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক।

তিনি বলেন, প্রতিযোগিতামূলক গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে তারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছেন।

তার অভিযোগ, বিএনপি মুখে এক কথা বললেও কাজে ভিন্ন অবস্থান নিচ্ছে। দলটি জুলাই সনদ ও গণভোটের বিপক্ষে কাজ করছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।