ঢাকাশুক্রবার , ২১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইটি
  3. আজকের সংবাদ
  4. আজকের-সংবাদ
  5. আদালত
  6. আন্তর্জাতিক
  7. এক্সক্লুসিভ
  8. খেলা
  9. চাকরি
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. ধর্ম
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. মুক্তকলম

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি


আগস্ট ২১, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তাকে শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথ গ্রহণের পরপরই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

অভিনন্দন বার্তায় তিনি লিখেছেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় আমি আপনাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস, জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বে আপনার দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় কাজে দেবে।’

দুই দেশের মধ্যকার অংশীদারত্বকে সুদৃঢ় করার বার্তা দিয়ে তিনি আরও লিখেছেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে এক অনন্য সম্পর্ক, যার মূলে রয়েছে আত্মত্যাগের অভিন্ন ইতিহাস, নিবিড় সাংস্কৃতিক মেলবন্ধন এবং বন্ধুত্বের উষ্ণ বন্ধন। সাম্প্রতিক সময়ে জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব বিষয়ক, স্বাস্থ্য ও শিক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমাগত প্রসারিত হয়েছে। আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যকার এই অংশীদারত্বকে আরও সুদৃঢ় করতে আমি আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।