আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রূপসায় বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ২০২৭ সালের ডেঙ্গু মৌসুমের আগেই টিকা আসার সম্ভাবনা ভারতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চার স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ রূপসায় চার কিঃমিঃ সড়কের নির্মাণ কাজ শেষ না হতেই ফেটে চৌচির ২ থেকে ৩ হাজার টাকায় স্মার্টফোন দেওয়ার উদ্যোগ সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের কারণ জানাল মহানগর বিএনপি ডুমুরিয়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, দুর্ভোগে হাজারো মানুষ ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সভা, ৭ দফা দাবিতে ঐক্যবদ্ধ কর্মসূচির ঘোষণা চট্টগ্রামের বুকে মানবতার নতুন আলো যাত্রা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ড সাতকানিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামী গ্রেপ্তার
ad728

রূপসায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার ও পরিচ্ছন্নতা অভিযান

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2026
  • সংবাদটি দেখেছেন: 19
ছবির ক্যাপশন :

রূপসা প্রতিনিধি: রূপসায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত ১২ সেপ্টেম্বর (শনিবার) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে এ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার শেষে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। অনুষ্ঠানে বক্তৃতা করেন রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাঈদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, আনসার-ভিডিপি কর্মকর্তা অজিত কুমার ঘোষ, ভেটেরিনারি সার্জন বৃষ্টি ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ হাসিবুর রহমান, শিক্ষা কর্মকর্তা এসএম আলী আকবর, টিএসবি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, প্রধান শিক্ষক চাঁদ সুলতানা, সহকারী প্রধান শিক্ষক কমল চন্দ্র সানা, ক্রীড়া শিক্ষক আঃ কাদের শেখ, আঃ সালাম, মোঃ হারুনসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।বক্তারা ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সম্মিলিতভাবে মশাবাহিত রোগ প্রতিরোধের আহ্বান জানান। সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় পর্যায়ের এ উদ্বোধনী অনুষ্ঠান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী কার্যক্রমটি উপজেলা প্রশাসনের আয়োজনে সরাসরি সম্প্রচার করা হয়।সেমিনার শেষে অংশগ্রহণকারীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728