আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মরিয়মকে নির্যাতন করতেন এমপি নজরুল ৪টি সিসিটিভি ক্যামেরায় নতুন তথ্য পাওয়া গেল সোনারগাঁও বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ১৭ গ্রেফতার গাজী নজরুল-প্রথম স্ত্রী, পলাতক গাড়িচালক চন্দনাইশে উদ্বোধনের আগেই ব্রিজের অ্যাপ্রোচে ধস, ভোগান্তি এসআরবি-৬ এর বিশেষ অভিযানে বাগেরহাট থেকে ২০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে ৮০ হুথি যোদ্ধা নিহত আবারও বাড়ল জ্বালানি তেলের দাম বর্ণিল আয়োজনে সামাজিক সংগঠন ডুমুরিয়া ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা সভাপতি জনি ও সম্পাদক তুহিন সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সোনারগাঁয়ে গোসলে নেমে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু পত্নীতলায় সৌদি প্রবাসী আবু সাঈদের মরদেহ দেশে, জানাজায় শত শত মানুষের অংশগ্রহণ রাজধানীতে আরও একটি বাসে আগুন একের পর এক ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত
ad728

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2026
  • সংবাদটি দেখেছেন: 26
ছবির ক্যাপশন :

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। এক লাফে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন—চার ধরনের তেলের দামই লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। 

রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম কার্যকর হবে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর থেকে। ফলে ডিজেলের দাম বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫, পেট্রল ১৬০ এবং অকটেন ১৬৫ টাকা লিটার হবে।

এর আগে ডিজেল ১১৫, কেরোসিন ১৩৫, পেট্রল ১৪০ এবং অকটেন ১৪৫ টাকা লিটারে বিক্রি হয়েছে। অর্থাৎ এক দিনেই চার ধরনের জ্বালানির দাম ২০ টাকা করে বাড়ল।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 

আন্তর্জাতিক বাজারে দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে দেশে তা পুরোপুরি সমন্বয় করা হয়নি। এতে মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে। এর আগে ১৯ এপ্রিল থেকে ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়। একই সময়ে কেরোসিন ১৮, পেট্রল ১৯ এবং অকটেন ২০ টাকা বাড়ানো হয়। জুনে কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম আরও ৫ টাকা করে বাড়ে। এরপর জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর পর্যন্ত দাম অপরিবর্তিত ছিল।  প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বর্তমান আন্তর্জাতিক বাজারদরে ডিজেলে প্রতি লিটারে বিপিসির লোকসান প্রায় ৮৯ টাকা। এতে দৈনিক লোকসান প্রায় ১০৯ কোটি টাকা। শুধু ডিজেলেই বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসান হতে পারে। 

লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ালে বছরে বিপিসির লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নতুন দাম কার্যকর হলে পরিবহন, কৃষি ও পণ্য পরিবহনের ব্যয় বাড়তে পারে। এর প্রভাব পড়তে পারে নিত্যপণ্যের বাজারেও।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728