আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোনারগাঁও অবৈধ চুনা কারখানা বন্ধের হুশিয়ার দিলেন এম পি মান্নান এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় আখির প্রার্থীতা চুড়ান্ত রূপসায় জিএম কামরুজ্জামান টুকুর মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশসেরা খালিদ, মাদ্রাসায় ফুলেল সংবর্ধনা জনবান্ধব সরকার প্রশাসনকেও জনবান্ধব হতে হবে- মন্ত্রী শেখ রবিউল আলম মোল্লাহাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত দুবলার চরে শুঁটকি মৌসুম শুরু আজ, দস্যু আতঙ্কে হাজারো জেলে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোনারগাঁওয়ে রোড শো বেসিক ব্যাংকে অগ্নিকাণ্ডে নিরাপত্তাকর্মীর মৃত্যু: নেপথ্যে হত্যাকাণ্ডের অভিযোগ স্বজনদের সোনারগাঁওয়ে ডিবির অভিযানে ২৩ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি সোনারগাঁও পৌরসভার যত্রতত্র স্থানে ময়লা- আবর্জনা ডাম্পিং করার প্রতিবাদে মানববন্ধন মোংলায় চোরাই মালসহ আটক দুই যুবকের কারাদণ্ড, সোনারগাঁওয়ে আড়াইহাজারে যুবদল নেতা হত্যার ঘটনার তিনদিন পর থানায় মামলা
ad728

সোনারগাঁও অবৈধ চুনা কারখানা বন্ধের হুশিয়ার দিলেন এম পি মান্নান

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 24
ছবির ক্যাপশন :

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান তিতাস কর্তৃপক্ষকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনাদের সদিচ্ছা থাকলে এই অবৈধ চুনা কারখানাগুলো চলতে পারত না। জনগণ প্রতিনিয়ত আমাদের কাছে এসে অভিযোগ করছে। যদি আগামী ১৫ দিনের মধ্যে এসব অবৈধ চুনাকারখানা বন্ধ করতে না পারেন, তবে ক্ষুব্ধ জনগণ আপনাদের পিঠের চামড়া রাখবে না। তাই দ্রুত প্রশাসনকে সঙ্গে নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।
বৃহস্পতিবার  দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি বলেন, সোনারগাঁওয়ে বর্তমানে ব্যাপক হারে অবৈধ চুনাকারখানা বৃদ্ধি পেয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ চাইলে এগুলো সহজেই বন্ধ করতে পারে। কিন্তু একাধিকবার অভিযান চালানো হলেও তা বন্ধ হচ্ছে না। এই অবৈধ কার্যক্রমের কারণে সরকার ও দলের বদনাম হচ্ছে।
সভায় অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে হাইওয়ে পুলিশের কার্যক্রম নিয়ে কথা বলতে গিয়ে এমপি মান্নান বলেন, কাঁচপুর হাইওয়ে পুলিশের বেওয়ারিশ লাশ দাফনে যদি কোনো অসুবিধা হয়, তবে তারা চাইলে পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার কবরস্থানে দাফন করতে পারবেন। আমি এর আনুষ্ঠানিক অনুমতি দিলাম।
তিনি বলেন, সোনারগাঁওয়ে থানা পুলিশ যথেষ্ট ভালো ভূমিকা পালন করছে। তবে তালতলা ফাঁড়ি, জামপুর ও সাদিপুর এলাকায় অপরাধের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। পুলিশ প্রশাসনকে এই এলাকাগুলোতে বিশেষ নজর রাখার আহ্বান জানাচ্ছি।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সোনারগাঁও সার্কেলের মামুন সরকার, কাঁচপুর সার্কেলের কে.এম রাফসান, সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা রাসেল ভূইয়া, সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ হাইওয়ে ও নৌ পুলিশ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728