আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোনারগাঁও অবৈধ চুনা কারখানা বন্ধের হুশিয়ার দিলেন এম পি মান্নান এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় আখির প্রার্থীতা চুড়ান্ত রূপসায় জিএম কামরুজ্জামান টুকুর মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশসেরা খালিদ, মাদ্রাসায় ফুলেল সংবর্ধনা জনবান্ধব সরকার প্রশাসনকেও জনবান্ধব হতে হবে- মন্ত্রী শেখ রবিউল আলম মোল্লাহাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত দুবলার চরে শুঁটকি মৌসুম শুরু আজ, দস্যু আতঙ্কে হাজারো জেলে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোনারগাঁওয়ে রোড শো বেসিক ব্যাংকে অগ্নিকাণ্ডে নিরাপত্তাকর্মীর মৃত্যু: নেপথ্যে হত্যাকাণ্ডের অভিযোগ স্বজনদের সোনারগাঁওয়ে ডিবির অভিযানে ২৩ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি সোনারগাঁও পৌরসভার যত্রতত্র স্থানে ময়লা- আবর্জনা ডাম্পিং করার প্রতিবাদে মানববন্ধন মোংলায় চোরাই মালসহ আটক দুই যুবকের কারাদণ্ড, সোনারগাঁওয়ে আড়াইহাজারে যুবদল নেতা হত্যার ঘটনার তিনদিন পর থানায় মামলা
ad728

সোনারগাঁও "ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা" উদ্বোধন

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 47
ছবির ক্যাপশন :

সাহাদাৎ হোসেন চৌধুরী :সোনারগাঁও (নারায়ণগঞ্জ):

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’। আধুনিক পরিবেশে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ টার্ফ মাঠের যাত্রা শুরু হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রধান ফটকের সামনে বাবুল মিয়ার মার্কেটের দোতলায় ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসভাপতি হারুন অর রশিদ মিঠু, সোনারগাঁ পৌরসভার সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, “খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ তরুণদের নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক হবে। ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনার সফলতা কামনা করছি।”

‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র প্রতিষ্ঠাতা উজ্জ্বল হোসাইন মাসুম বলেন, “সোনারগাঁয়ের তরুণদের জন্য একটি সুন্দর ও নিরাপদ খেলাধুলার পরিবেশ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। মাঠের সংকটের কারণে অনেক তরুণ নিয়মিত খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এই টার্ফের মাধ্যমে তারা আধুনিক পরিবেশে খেলাধুলার সুযোগ পাবে। আমরা চাই, তরুণরা মাদক ও অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলুক।”

তিনি আরও বলেন, সবার সহযোগিতা নিয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’কে সোনারগাঁয়ের তরুণদের জন্য একটি মানসম্মত ক্রীড়া ও বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

উদ্বোধন শেষে অতিথিরা টার্ফ এরিনার বিভিন্ন সুযোগ-সুবিধা ঘুরে দেখেন এবং এর সফলতা কামনা করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728