রূপসা প্রতিনিধিঃ রূপসায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ঘাটভোগ ইউনিয়নের সংরক্ষিত( ১নং) মহিলা আসনের সদস্য প্রার্থী বাঁচাই কল্পে এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভা গতকাল ৩০ অক্টোবর শুক্রবার বিকেল ৪ টায় আনন্দনগর গ্রামস্থ মোল্লা মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয়। প্রয়াত ইউপি সদস্য নূর মোহাম্মাদ লস্করের পুত্র বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন আক্তার আখিকে এলাকাবাসী সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসেবে ঘোশনা করেন। এ সময় শারমিন আক্তার আখি শুভেচ্ছা বক্তৃতায় সকল এলাকাবাসীর দোয়া সমর্থন ও মূল্যবান ভোটের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আরো বলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে নির্বাচিত হলে আমার নির্বাচনী এলায় জবাবদিহিতা, স্বচ্ছতা ও জনকল্যাণমুখী জনপথ গড়ে তোলার দৃঢ় চেষ্টা অব্যাহত রাখব। সুসীল সমাজের প্রতিনিধি গোলাম নবী কোচি বলেন শারমিন আক্তার আখি, উচ্চ শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের একজন মহীয়সী নারী তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রূপসা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক। তিনি নির্বাচিত হলে এলাকায় জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করবেন। তাছাড়া খুলনা জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি শাহনাজ ইসলাম বলেন শারমিন আক্তার আখি নির্বাচিত হলে শিক্ষার প্রসার, তরুণ প্রজন্মের ইতিবাচক বিকাশ, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেবে বলে আশাবাদী। অনুষ্ঠিত সভায় সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অন্যান্নের মধ্যে বক্তৃতা করেন সুশিল সমাজের প্রতিনিধি হাফিজুর রহমান, ফ ম জয়নাল আবেদীন, বাবর শেখ, মিঠু লস্কর, জহির লস্কর, ভুলু শেখ, মিলু শেখ, জসিম শেখ, জরদ মোল্লা, ইউনিয়ন মহিলা দলের সভাপতি সুমাইয়া আক্তার সাথী, সাধারণ সম্পাদক লিপি বিশ্বাস, লতিকা মহলদার, আয়ুব শেখ প্রমুখ।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..