আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রূপসায় বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ২০২৭ সালের ডেঙ্গু মৌসুমের আগেই টিকা আসার সম্ভাবনা ভারতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চার স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ রূপসায় চার কিঃমিঃ সড়কের নির্মাণ কাজ শেষ না হতেই ফেটে চৌচির ২ থেকে ৩ হাজার টাকায় স্মার্টফোন দেওয়ার উদ্যোগ সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের কারণ জানাল মহানগর বিএনপি ডুমুরিয়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, দুর্ভোগে হাজারো মানুষ ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে দলিত সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সভা, ৭ দফা দাবিতে ঐক্যবদ্ধ কর্মসূচির ঘোষণা চট্টগ্রামের বুকে মানবতার নতুন আলো যাত্রা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ড সাতকানিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামী গ্রেপ্তার
ad728

গাড়িটানা কারিমিয়া মাদ্রাসায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প, সেবা পেলেন ২৫০ জন

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2026
  • সংবাদটি দেখেছেন: 31
ছবির ক্যাপশন :



মানবতার সেবা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাড়িটানা দারুল ইসলাহ্ কারিমিয়া হাফেজিয়া মাদ্রাসায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৪ সেপ্টেম্বর সকাল থেকে মাদ্রাসা প্রাঙ্গণে "রক্তধারা চট্টগ্রাম" নামের স্বেচ্ছাসেবী সংগঠন এই আয়োজন করে। ক্যাম্পে মাদ্রাসার ছাত্র-শিক্ষক, অভিভাবক ও আশপাশের এলাকার প্রায় ২৫০ জন নারী-পুরুষ বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ জেনে নেন।

শুধু রক্তের গ্রুপ নির্ণয়ই নয়, ক্যাম্পে উপস্থিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা রক্তদানের প্রয়োজনীয়তা, নিরাপদ রক্ত পরিসঞ্চালন এবং জরুরি সময়ে রক্তের ভূমিকা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করেন। পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য পরামর্শও দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাদ্রাসার সহকারী পরিচালক কাজী শহিদুল্লাহ ওয়াহেদ বলেন, "রক্তদান মানেই জীবন দান। আমাদের তরুণদের উচিত এই মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত করা।"

বিশেষ অতিথি রক্তধারা চট্টগ্রামের উপদেষ্টা আবু নাছের মোহাম্মদ সাহেদ বলেন, "রক্তের অভাবে যেন আর কোনো প্রাণ ঝরে না যায়, সেজন্য প্রতিটি মানুষকে রক্তদানে এগিয়ে আসতে হবে। আজকের এই ক্যাম্প মানুষের মধ্যে সেই সচেতনতাই তৈরি করবে।"

সংগঠনের পরিচালক তসলিম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি- সজীব ইসলাম সাংগঠনিক সম্পাদক মো: রাসেল সদস্য বাবলি ও ঝিনুক ।

আয়োজকরা জানান, ভবিষ্যতে মানিকছড়ির বিভিন্ন স্কুল-মাদ্রাসা ও বাজারে এ ধরনের স্বাস্থ্য ক্যাম্প চালিয়ে যাওয়া হবে। স্থানীয়রা এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং নিয়মিত এ ধরনের ক্যাম্প আয়োজনের দাবি জানান।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728