আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোনারগাঁও অবৈধ চুনা কারখানা বন্ধের হুশিয়ার দিলেন এম পি মান্নান এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় আখির প্রার্থীতা চুড়ান্ত রূপসায় জিএম কামরুজ্জামান টুকুর মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশসেরা খালিদ, মাদ্রাসায় ফুলেল সংবর্ধনা জনবান্ধব সরকার প্রশাসনকেও জনবান্ধব হতে হবে- মন্ত্রী শেখ রবিউল আলম মোল্লাহাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত দুবলার চরে শুঁটকি মৌসুম শুরু আজ, দস্যু আতঙ্কে হাজারো জেলে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোনারগাঁওয়ে রোড শো বেসিক ব্যাংকে অগ্নিকাণ্ডে নিরাপত্তাকর্মীর মৃত্যু: নেপথ্যে হত্যাকাণ্ডের অভিযোগ স্বজনদের সোনারগাঁওয়ে ডিবির অভিযানে ২৩ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি সোনারগাঁও পৌরসভার যত্রতত্র স্থানে ময়লা- আবর্জনা ডাম্পিং করার প্রতিবাদে মানববন্ধন মোংলায় চোরাই মালসহ আটক দুই যুবকের কারাদণ্ড, সোনারগাঁওয়ে আড়াইহাজারে যুবদল নেতা হত্যার ঘটনার তিনদিন পর থানায় মামলা
ad728

কালীগঞ্জে অভিযান চালিয়ে ৩৮ বোতল ফেরারডিল ও ৫০ বোতল উইনকেরেক্সসহ ৩ জনকে গ্রেফতার

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 41
ছবির ক্যাপশন :


মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, 

ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে ৩৮ বোতল ফেরারডিল ও ৫০ বোতল উইনকেরেক্সসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্প। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে এসআরবি ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। 

এরই ধারাবাহিকতায় এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ০৬ অক্টোবর ২০২৬ তারিখ, রাত ২২: ১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন কাশিপুর রেল গেটের মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৩৮ বোতল ফেয়ারডিল ও 

৫০ বোতল উইনকেরেক্সসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি হলেন- *১। মোঃ শিমুল হোসেন (৩৪), পিতা: মোঃ আতর আলী শেখ, ২। মোঃ রাসেল (২৭), পিতা: ফিরোজ শেখ, উভয় সাং যাদবপুর, ৩। মনোয়ারা খাতুন (৩৭), পিতা: মুনজের আলী, সাং: বলিতাপাড়া, সর্বথানা - মহেশপুর, জেলা: ঝিনাইদহ। গ্রেফতারকালে উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে 

বিধি মোতাবেক জব্দ পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ঝিনাইদহ জেলার সদর থানায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামতসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন, 

কোম্পানী কমান্ডার, সিপিসি-২, ঝিনাইদহ জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728