আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোনারগাঁও অবৈধ চুনা কারখানা বন্ধের হুশিয়ার দিলেন এম পি মান্নান এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় আখির প্রার্থীতা চুড়ান্ত রূপসায় জিএম কামরুজ্জামান টুকুর মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশসেরা খালিদ, মাদ্রাসায় ফুলেল সংবর্ধনা জনবান্ধব সরকার প্রশাসনকেও জনবান্ধব হতে হবে- মন্ত্রী শেখ রবিউল আলম মোল্লাহাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত দুবলার চরে শুঁটকি মৌসুম শুরু আজ, দস্যু আতঙ্কে হাজারো জেলে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোনারগাঁওয়ে রোড শো বেসিক ব্যাংকে অগ্নিকাণ্ডে নিরাপত্তাকর্মীর মৃত্যু: নেপথ্যে হত্যাকাণ্ডের অভিযোগ স্বজনদের সোনারগাঁওয়ে ডিবির অভিযানে ২৩ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি সোনারগাঁও পৌরসভার যত্রতত্র স্থানে ময়লা- আবর্জনা ডাম্পিং করার প্রতিবাদে মানববন্ধন মোংলায় চোরাই মালসহ আটক দুই যুবকের কারাদণ্ড, সোনারগাঁওয়ে আড়াইহাজারে যুবদল নেতা হত্যার ঘটনার তিনদিন পর থানায় মামলা
ad728

খুলনায় এরশাদ শিকাদারের সহযোগী জয়নাল আটক

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 36
ছবির ক্যাপশন :

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, খুলনার কুখ্যাত খুনি এরশাদ শিকদারের সহযোগী হিসেবে পরিচিত জয়নাল সরদারকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল। হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামি দীর্ঘ ২৭ বছর ধরে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টা ৫০ মিনিটে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার জয়নাল সরদার বরিশাল জেলার গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। তিনি খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানায়, ১৯৯৯ সালে খুলনার রূপসা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় জয়নাল সরদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া লাশ গুমের অপরাধে তাঁকে পৃথকভাবে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর জয়নাল সরদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য সংশ্লিষ্ট মামলায় এজাহার নামীয় মোট আট জন আসামি ছিল। যার মধ্যে খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার ১ নং আসামি ছিলো।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728