আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোনারগাঁও অবৈধ চুনা কারখানা বন্ধের হুশিয়ার দিলেন এম পি মান্নান এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় আখির প্রার্থীতা চুড়ান্ত রূপসায় জিএম কামরুজ্জামান টুকুর মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশসেরা খালিদ, মাদ্রাসায় ফুলেল সংবর্ধনা জনবান্ধব সরকার প্রশাসনকেও জনবান্ধব হতে হবে- মন্ত্রী শেখ রবিউল আলম মোল্লাহাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত দুবলার চরে শুঁটকি মৌসুম শুরু আজ, দস্যু আতঙ্কে হাজারো জেলে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোনারগাঁওয়ে রোড শো বেসিক ব্যাংকে অগ্নিকাণ্ডে নিরাপত্তাকর্মীর মৃত্যু: নেপথ্যে হত্যাকাণ্ডের অভিযোগ স্বজনদের সোনারগাঁওয়ে ডিবির অভিযানে ২৩ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি সোনারগাঁও পৌরসভার যত্রতত্র স্থানে ময়লা- আবর্জনা ডাম্পিং করার প্রতিবাদে মানববন্ধন মোংলায় চোরাই মালসহ আটক দুই যুবকের কারাদণ্ড, সোনারগাঁওয়ে আড়াইহাজারে যুবদল নেতা হত্যার ঘটনার তিনদিন পর থানায় মামলা
ad728

সোনারগাঁও পৌরসভার যত্রতত্র স্থানে ময়লা- আবর্জনা ডাম্পিং করার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 39
ছবির ক্যাপশন :



সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা 

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামে ঈদগাহ ও কবরস্থানের পাশে পৌরসভা কর্তৃক ময়লা-আবর্জনা ফেলার ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থান সংলগ্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ ও স্কুলশিক্ষার্থী অংশ নেন। সোনারগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ও রাইজদিয়া গ্রামের সর্বস্তরের জনগণ এ কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ঈদগাহ, কবরস্থান, জামে মসজিদ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ময়লা-আবর্জনা ফেলার ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ এলাকাবাসীর জন্য উদ্বেগজনক। এতে দুর্গন্ধ, পরিবেশদূষণ ও জনস্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে স্কুলের শিক্ষার্থীদের স্বাস্থ্য ও স্বাভাবিক পরিবেশে পড়াশোনার বিষয়টি বিবেচনায় নেওয়া জরুরি।

বক্তারা আরো বলেন, বর্জ্য ব্যবস্থাপনা জাম্পিং প্রয়োজন হলেও তা জনবসতি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের আশে-পাশে স্থান গুলো নির্বাচন  করা উচিত নয়। এলাকার মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে ডাম্পিং স্টেশন নির্মাণের স্থান পরিবর্তন করে বেশ কযেকটি জায়গা নির্বাচন করার কথাও জানান।

বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত বিষয়টি পুনর্বিবেচনা করে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য উপযোগী স্থানে বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। দাবি বাস্তবায়ন না হলে এলাকাবাসী পরবর্তী কর্মসূচি দেওয়ার বিষয়েও ভাববেন বলে জানান।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, নারী-পুরুষ ও শিক্ষার্থীরা অংশ নিয়ে ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগের প্রতিবাদ জানান এবং জনস্বার্থে এর স্থান পরিবর্তনের দাবি তোলেন উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728