খান আরিফুজ্জামান ( নয়ন),
ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ
একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক আমাদের প্রতিদিন" এই শ্লোগান কে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় সামাজিক সংগঠন ডুমুরিয়া ফাউন্ডেশনের সাহস ইউনিয়ন কমিটির আয়োজনে স্থানীয় এলাকাবাসী এবং স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার(১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় ডুমুরিয়ার জি. কে. এস. কে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
ডুমুরিয়া ফাউন্ডেশনের অর্থ-সম্পাদক জি এম মনিরুজ্জামান টুকুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ খালিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া ফাউন্ডেশনের সদস্য ও সাহস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা মোহাম্মদ মাহবুবুর রহমান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মশিউর রহমান লিটন।
এসময় সংগঠনের সাহস ইউনিয়ন শাখার আহবায়ক ও আজীবন সদস্য সার্জেন্ট অবসরপ্রাপ্ত জি এম জাকির হোসেন, সদস্য সচিব হিসেবে ছিলেন আজীবন সদস্য ও সাহস ইউনিয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি হাবিলদার মোঃ ফজলুর রহমান শেখ সহ জি. কে. এস. কে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ , শিক্ষকগণ ও ডুমুরিয়া ফাউন্ডেশনের সাহস ইউনিয়ন কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন এসময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রত্যেকের উচিত নিজ জায়গা থেকে একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যা করা।
ডুমুরিয়া ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচালনা কমিটি নেতৃবৃন্দ জানায়, মাসব্যাপী এই কর্মসূচির আওতায় ডুমুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি স্থাপনায় বৃক্ষরোপণ করা হবে।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..