আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হাসিনা কালকেই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী সিএমপি ডিবির অভিযানে ১ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, থাকবে যেসব সুবিধা মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত শীর্ষ সন্ত্রাসী ডালিমসহ দুই সহযোগিকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার চুক্তির মেয়াদ শেষ, বন্ধ লোহাগাড়া ট্রমা সেন্টার: ঝুঁকিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের যাত্রীরা বাঁশখালীতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, দেড় মাসে আড়াই শতাধিক আক্রান্ত রূপসায় বিএনপি'র আহ্বায়ক সাইফুর রহমানের পিতার জানাযা ও দাফন সম্পন্ন জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির পটিয়া উপজেলা শাখা ৫ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচন রূপসায় বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ২০২৭ সালের ডেঙ্গু মৌসুমের আগেই টিকা আসার সম্ভাবনা ভারতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চার স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ রূপসায় চার কিঃমিঃ সড়কের নির্মাণ কাজ শেষ না হতেই ফেটে চৌচির ২ থেকে ৩ হাজার টাকায় স্মার্টফোন দেওয়ার উদ্যোগ
ad728

শীর্ষ সন্ত্রাসী ডালিমসহ দুই সহযোগিকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Sep 19, 2026
  • সংবাদটি দেখেছেন: 23
ছবির ক্যাপশন :


খুলনা জেলা প্রতিনিধি,

খুলনা মহানগরীর লবণচরা এর শীর্ষ সন্ত্রাসী ডালিম ও তার দুই সহযোগিকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে এসআরবি-৬। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের, 


আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৭ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ, সন্ধ্যা ১৮:১৫ ঘটিকার সময় এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি, খুলনার লবণচরা থানাধীন আমতলা ২য় গলিতে বিশেষ অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, 


দুই রাউন্ড গুলি এবং তিন রাউন্ড সীসা গুলিসহ তিনজন সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, মোঃ ডালিম খান (৪০), পিতা- মৃত নওয়াব আলী খান, সাং: ভাজাওয়ালা ২। রানা, পিতা- আনিস, ৩। আব্দুল্লাহ আল নোমান প্রকাশ নয়ন (২৮), পিতা- নুরুল হক, উভয় সাং: সোনার বাংলা গলি, সর্ব থানা: লবণচরা, জেলা: খুলনা। 


গ্রেফতারকৃত আসামি মোঃ ডালিম খান (৪০) এর পিসি-পিআর পর্যালোচনা করে দেখা যায়, খুলনা মহানগরীর লবণচরা থানায় তার বিরুদ্ধে আইনের বিভিন্ন ধারায় মোট ৭টি মামলার তথ্য রয়েছে। 
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কেএমপি, খুলনার লবণচরা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক হস্তান্তর করা হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728