আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতির মায়ের ইন্তেকাল, শোক প্রকাশ মোংলা বন্দরে ৩৩৫ মিলিয়ন ডলারের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর সোনারগাঁও অবৈধ চুনা কারখানা বন্ধের হুশিয়ার দিলেন এম পি মান্নান এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় আখির প্রার্থীতা চুড়ান্ত রূপসায় জিএম কামরুজ্জামান টুকুর মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশসেরা খালিদ, মাদ্রাসায় ফুলেল সংবর্ধনা জনবান্ধব সরকার প্রশাসনকেও জনবান্ধব হতে হবে- মন্ত্রী শেখ রবিউল আলম মোল্লাহাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত দুবলার চরে শুঁটকি মৌসুম শুরু আজ, দস্যু আতঙ্কে হাজারো জেলে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোনারগাঁওয়ে রোড শো বেসিক ব্যাংকে অগ্নিকাণ্ডে নিরাপত্তাকর্মীর মৃত্যু: নেপথ্যে হত্যাকাণ্ডের অভিযোগ স্বজনদের সোনারগাঁওয়ে ডিবির অভিযানে ২৩ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি সোনারগাঁও পৌরসভার যত্রতত্র স্থানে ময়লা- আবর্জনা ডাম্পিং করার প্রতিবাদে মানববন্ধন
ad728

গ্রেফতার গাজী নজরুল-প্রথম স্ত্রী, পলাতক গাড়িচালক

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026
  • সংবাদটি দেখেছেন: 60
ছবির ক্যাপশন :

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম। অপর আসামি গাড়িচালক ওবায়দুর রহমান, যিনি (নিহতের মামা) পলাতক রয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী।


সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। গ্রেফতারকৃতদের দুপুরের পর সিএমএম আদালতে নেওয়ার কথা রয়েছে।
পুলিশ জানায়, মরিয়মের বাবা মামলা দায়ের করেছেন। এতে ৩ জনকে আসামি করা হয়েছে। ২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে নিহতের মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে আছে।

এছাড়াও গাজী নজরুলের বিষয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বরাবর চিঠি দেওয়া হয়েছে বলেও জানায় পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় ন্যাম ভবনে গাজী নজরুলের সরকারি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় মরিয়মের মরদেহ। তার বাবা মাসুম বিল্লাহ বাদি হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। 

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728