আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোনারগাঁও অবৈধ চুনা কারখানা বন্ধের হুশিয়ার দিলেন এম পি মান্নান এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় আখির প্রার্থীতা চুড়ান্ত রূপসায় জিএম কামরুজ্জামান টুকুর মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশসেরা খালিদ, মাদ্রাসায় ফুলেল সংবর্ধনা জনবান্ধব সরকার প্রশাসনকেও জনবান্ধব হতে হবে- মন্ত্রী শেখ রবিউল আলম মোল্লাহাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত দুবলার চরে শুঁটকি মৌসুম শুরু আজ, দস্যু আতঙ্কে হাজারো জেলে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোনারগাঁওয়ে রোড শো বেসিক ব্যাংকে অগ্নিকাণ্ডে নিরাপত্তাকর্মীর মৃত্যু: নেপথ্যে হত্যাকাণ্ডের অভিযোগ স্বজনদের সোনারগাঁওয়ে ডিবির অভিযানে ২৩ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি সোনারগাঁও পৌরসভার যত্রতত্র স্থানে ময়লা- আবর্জনা ডাম্পিং করার প্রতিবাদে মানববন্ধন মোংলায় চোরাই মালসহ আটক দুই যুবকের কারাদণ্ড, সোনারগাঁওয়ে আড়াইহাজারে যুবদল নেতা হত্যার ঘটনার তিনদিন পর থানায় মামলা
ad728

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 35
ছবির ক্যাপশন :

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় চোর-ছিনতাইকারী, মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে মোট ১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ জন মাদকসেবী, ১ জন ধর্তব্য অপরাধের মামলার আসামি এবং ওয়ারেন্টভুক্ত ৪ জন আসামি রয়েছে। গ্রেপ্তার ১৩ মাদকসেবীর মধ্যে কক্সবাজার সদর, ঈদগাঁও, রামু, মহেশখালী ও রংপুর জেলাসহ বিভিন্ন এলাকার বাসিন্দা রয়েছেন। এছাড়া ধর্তব্য অপরাধের মামলায় পিএমখালী এলাকার মিজানুর রহমানকে এবং ওয়ারেন্টভুক্ত মামলায় আজিজুল হক আজিজ, সিফাত নুর আলিফ, রিয়াদ ও আজিজুল হক ওরফে জাহেদকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে। চোর-ছিনতাইকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728