আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোনারগাঁও অবৈধ চুনা কারখানা বন্ধের হুশিয়ার দিলেন এম পি মান্নান এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় আখির প্রার্থীতা চুড়ান্ত রূপসায় জিএম কামরুজ্জামান টুকুর মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশসেরা খালিদ, মাদ্রাসায় ফুলেল সংবর্ধনা জনবান্ধব সরকার প্রশাসনকেও জনবান্ধব হতে হবে- মন্ত্রী শেখ রবিউল আলম মোল্লাহাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত দুবলার চরে শুঁটকি মৌসুম শুরু আজ, দস্যু আতঙ্কে হাজারো জেলে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোনারগাঁওয়ে রোড শো বেসিক ব্যাংকে অগ্নিকাণ্ডে নিরাপত্তাকর্মীর মৃত্যু: নেপথ্যে হত্যাকাণ্ডের অভিযোগ স্বজনদের সোনারগাঁওয়ে ডিবির অভিযানে ২৩ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি সোনারগাঁও পৌরসভার যত্রতত্র স্থানে ময়লা- আবর্জনা ডাম্পিং করার প্রতিবাদে মানববন্ধন মোংলায় চোরাই মালসহ আটক দুই যুবকের কারাদণ্ড, সোনারগাঁওয়ে আড়াইহাজারে যুবদল নেতা হত্যার ঘটনার তিনদিন পর থানায় মামলা
ad728

খুলনা লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ ৩ জন আটক

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 49
ছবির ক্যাপশন :

খুলনা জেলা প্রতিনিধি খুলনা নগরীর লবণচরায় অস্ত্রসহ তিন জনকে আটক করেছে লবণচরা থানা পুলিশ। তাদের বিরুদ্ধে চাঁদা চেয়ে হুমকি দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে। গতকাল মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর লবণচরা থানার খানজাহান আলী রূপসা ব্রিজ সংলগ্ন জালালের তুষ কাঠ মিলের সামনে লবনচরা প্রধান সড়কের পাশে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি ককটেল জব্দ করা হয়। আটকরা হলেন, লবণচরা থানার মাথাভাঙ্গা জুট মিলের পাশে কিসলু হাওলাদারের ছেলে মোঃ আল আমিন (২৩) রূপসা মর্ডাণ সীফুড এলাকার আব্দুল রহিম মোল্লা ওরফে কসাই রহিমের ছেলে মোঃ রনি মোল্লা ওরফে কসাই রনি (২৮) এবং রূপসা স্ট্যান্ড ডাক্তার গলির রাজু জোমাদ্দারের ছেলে স্বরন জোমাদ্দার ওরফে সজল জমাদ্দার (২৬)। পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনার দুই শীর্ষ সন্ত্রাসী বাহিনীর পরিচয় দিয়ে তারা বিভিন্ন সময়ে ঘাটের মালিকের কাছে চাঁদা দাবি করত। চাঁদা না দিলে তাদের বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করত। এমন তথ্য পেয়ে থানা পুলিশ সত্যতা যাচাইয়ের জন্য রাত ৭টার দিকে লবণচরা থানার রূপসা ব্রিজের উত্তর পাশে পৌঁছালে তারা হেলমেট, মুখোশ ও গামছা দিয়ে মুখ ঢেকে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটক করে। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো শফিকুল ইসলাম বলেন, রাতে ঘটনাস্থলে আমরা অভিযানে গিয়েছিলাম। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সড়কের পাশে বালির মধ্যে পড়ে যায়। পরে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন বলেন,খুলনা পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান স্যারের দিকনির্দেশনায় নিয়মিত অভিযান চলছে। তার ধারাবাহিকতায় প্রতিনিয় অস্ত্রধারী সন্ত্রাসি,মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরোটলারেন্স নিতীতে কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728