আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোনারগাঁও অবৈধ চুনা কারখানা বন্ধের হুশিয়ার দিলেন এম পি মান্নান এলাকাবাসী আয়োজিত মতবিনিময় সভায় আখির প্রার্থীতা চুড়ান্ত রূপসায় জিএম কামরুজ্জামান টুকুর মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশসেরা খালিদ, মাদ্রাসায় ফুলেল সংবর্ধনা জনবান্ধব সরকার প্রশাসনকেও জনবান্ধব হতে হবে- মন্ত্রী শেখ রবিউল আলম মোল্লাহাটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত দুবলার চরে শুঁটকি মৌসুম শুরু আজ, দস্যু আতঙ্কে হাজারো জেলে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোনারগাঁওয়ে রোড শো বেসিক ব্যাংকে অগ্নিকাণ্ডে নিরাপত্তাকর্মীর মৃত্যু: নেপথ্যে হত্যাকাণ্ডের অভিযোগ স্বজনদের সোনারগাঁওয়ে ডিবির অভিযানে ২৩ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি সোনারগাঁও পৌরসভার যত্রতত্র স্থানে ময়লা- আবর্জনা ডাম্পিং করার প্রতিবাদে মানববন্ধন মোংলায় চোরাই মালসহ আটক দুই যুবকের কারাদণ্ড, সোনারগাঁওয়ে আড়াইহাজারে যুবদল নেতা হত্যার ঘটনার তিনদিন পর থানায় মামলা
ad728

বটিয়াঘাটা চলাচলের রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ ও মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন

প্রতিবেদকের তথ্য : Dainik Somoy Sangbad
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2026
  • সংবাদটি দেখেছেন: 43
ছবির ক্যাপশন :

 বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটা উপজেলার চরভরাটি এলাকায় সাধারণ মানুষের ও মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলের রাস্তা থেকে প্রতিবন্ধকতা অপসারণ এবং স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা মামলা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুরখালি ইউনিয়ন ও গঙ্গারামপুর ইউনিয়ানের সাধারণ মানুষ ও বারোভুইয়া নুরুল উলূম মাদ্রাসার ছাত্র-শিক্ষক এর আয়োজনে লিখিত বক্তব্য পাঠ করেন বারোভুইয়া মসজিদের ইমাম আরিফ বিল্লাহ। সাংবাদিক সম্মেলনে তিনি  অভিযোগ করেন,বটিয়াঘাটা উপজেলার শুরখালি  ইউনিয়নের মোজাম, মেশারফ মঈনুদ্দিন গং অবৈধ ভাবে চরভরাটি জমিতে থাকা প্রায় ৬০ বছর যাবত ধরে চলাচলের রাস্তা আটকিয়ে দখলে রাখার চেষ্টা করছে। চরভরাটি এলাকায় ইমাম, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় কয়েকজন মুরব্বির বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা মামলা করা হয়েছে।" তাদের দাবি, এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ একান্ত প্রয়োজন। এসময়ে এলাকাবাসির পক্ষে বক্তারা আরও অভিযোগ করেন , চরভরাটি এলাকায় প্রায় ৫০ বিঘা জমি একটি পরিবারের ভোগদখলে রয়েছে। ওই এলাকার সাধারণ মানুষ ও মাদ্রাসার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে যে রাস্তা দিয়ে চলাচল করে আসছেন, সেই রাস্তার ওপর বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এতে শিক্ষার্থী, শিক্ষক, মুসল্লি, নারী, শিশু ও স্থানীয় সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে বলে তারা দাবি করেন। সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন,তাদের বিরুদ্ধে কিছু বললে তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হয়রানি মুলক মিথ্যা মামলে দেন। জনসাধারণের চলাচলের রাস্তা নিয়ে কোনো বিরোধ থাকলে তা আইন ও প্রশাসনের মাধ্যমে সমাধান করা উচিত। সাধারণ মানুষের চলাচল বন্ধ করে সমস্যার সমাধান করা সম্ভব নয়। সাংবাদিক সম্মেলনে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ইমাম, মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় মুরব্বিদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সুষ্ঠু তদন্ত করা; অভিযোগ মিথ্যা বা হয়রানিমূলক প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া; চরভরাটি এলাকার চলাচলের রাস্তার প্রতিবন্ধকতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং রাস্তার মালিকানা, ব্যবহার ও জনসাধারণের চলাচলের অধিকার বিষয়ে সরেজমিন তদন্ত করে প্রশাসনের পক্ষ থেকে সঠিক সিদ্ধান্ত প্রদান। এ ছাড়া কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধী থাকলে তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। বক্তারা বলেন, তারা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা চান না। তারা ন্যায়বিচার, সুষ্ঠু তদন্ত এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের অধিকার নিশ্চিত করার দাবি জানান। এ সময় উপজেলা প্রসাশন ও আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। সাংবাদিকদের প্রতি বিষয়টি নিরপেক্ষভাবে তুলে ধরে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি প্রশাসনের নজরে আনার অনুরোধ জানান বক্তারা।সাংবাদিক সম্মেলন শেষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান, জেলা প্রশাসক হুরে জান্নাত, উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান এর নিকট সরাসরি এসব অভিযোগ জানান।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728